Tuesday, March 24, 2026

মাতৃবিয়োগের একদিনের মধ্যে শুটিং ফ্লোরে কাঞ্চন মল্লিক, কুর্নিশ জানাচ্ছে টলিপাড়া

Date:

Share post:

মাতৃবিয়োগের পর চব্বিশ ঘণ্টা পেরোয়নি। তার মধ্যেই শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছেন তিনি। পেশার প্রতি দায়বদ্ধতা। কাজের প্রতি নিষ্ঠা বোধহয় এমনই হয়। অভিনেতা কাঞ্চন মল্লিকের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সহকর্মীরা।

টিভির পর্দার সামনে দাঁড়িয়ে দর্শকদের মনোরঞ্জন করেন তিনি। মাতৃবিয়োগের চরম যন্ত্রণার পরেও নিজের কর্তব্য অবিচল থাকলেন অভিনেতা। প্রতিদিনের মতোই মেকআপ রুমে গিয়ে মেকআপ করেছেন। উপস্থিত হয়েছেন শুটিং ফ্লোরে। শুধু মেক-আপ রুমে দাড়ি কাটার আগে প্রয়াত মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেছেন, “মা ক্ষমা করে দিও”।

অভিনেতার এই দায়বদ্ধতা তাঁর কাছের বন্ধু অভিনেতা রুদ্রনীল ঘোষ তুলে ধরেছেন। ফেসবুক পোস্টে রুদ্রনীল লিখেছেন, “একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে, মানুষকে হাসাবার দায়িত্বে সে আজ সকাল থেকে শুটিং ফ্লোরে।যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি।”

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...