Sunday, June 14, 2026

কলকাতার কিছু এলাকায় ফের লকডাউন? জল্পনা নবান্নে

Date:

Share post:

কলকাতার কিছু সংক্রমিত এলাকায় কি ফের কঠোর লকডাউন ঘোষণা হতে পারে ? সোমবার এমনই জল্পনা নবান্নে৷ আগামীকাল, মঙ্গলবারই এ ব্যাপারে না’কি বিশেষ কিছু ঘোষণা করা হতে পারে৷

নবান্ন সূত্রে খবর, শীর্ষস্তরের আমলাদের একাংশ নাকি প্রস্তাব দিয়েছেন, কলকাতায় সংক্রমণের হার হ্রাস করতে কয়েক দিনের জন্য শহরজুড়ে সম্পূর্ন লকডাউন ঘোষণা করা দরকার। কলকাতা নিয়ে এমন সুপারিশই করা হয়েছে৷ হাওড়া এবং দুই ২৪ পরগনায় সংক্রমণ বাড়লেও ওই ৩ জেলায় কী হবে, জানা যায়নি৷
কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম এদিন বলেছেন, “কী করা যেতে পারে তা নিয়ে বৈঠক হয়েছে। এ ব্যাপারে আগামীকাল নবান্ন থেকে কিছু ঘোষণা করা হবে”।তিনি বলেছেন, “পুলিশ প্রশাসন যেহেতু রাজ্যের হাতে, তাই নবান্ন থেকেই ঘোষণা করা হবে।” এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধে থেকেই বাগবাজার, শরৎ বোস রোড, এলগিন রোড, চক্রবেড়িয়া রোড, জাস্টিস মাধবচন্দ্র রোডের মতো বেশ কিছু রাস্তায় ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে মোট আক্রান্তের এক তৃতীয়াংশই কলকাতায়।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...