Saturday, June 27, 2026

বাগদায় ত্রাণ-ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে পুলিশকে ‘ঝাঁটাপেটা’

Date:

Share post:

আমফান ঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল সমর্থকদের, পুলিশকে ঝাঁটাপেটা করার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার, আমফানের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বাগদার কনিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেই সময় গ্রাম পঞ্চায়েতের গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় তৃণমূল সমর্থকদের। অভিযোগ, ঝাঁটা নিয়েই পুলিশের উপর চড়াও হন বিক্ষোভকারীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের চালিত পঞ্চায়েতে কোনও দুর্নীতি নেই। শাসকদলের তরফ থেকে পরিকল্পিতভাবে এই গোলমাল করা হয়েছে। এদিকে পুলিশকে হেনস্থার ঘটনায় নিন্দা করেছেন তৃণমূল জেলা নেতৃত্ব।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...