Friday, February 27, 2026

ত্রাণ বিলির নামে শারীরিক নির্যাতন, নির্যাতিতাকে নিয়ে সিঙ্গুর থানায় অগ্নিমিত্রা

Date:

Share post:

ত্রাণ বিলির নামে শারীরিক নির্যাতন ও ধর্ষণ। হুগলির সিঙ্গুরে স্থানীয় তৃণমূল নেতা রমেশ কোলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন এক মহিলা। ওই নির্যাতিতার অভিযোগ, সিঙ্গুরের বুড়াই পহলমপুর গ্রাম পঞ্চায়েতে
রমেশ কোলের কাছে অামফানে বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ায় তিনি ত্রিপল আনতে গেলে গত তাঁকে ধর্ষণ করা হয়।

আরও অভিযোগ, ওই তৃণমূল নেতা নাকি এমনও হুমকি দেন, বিষয় জানাজানি হলে মহিলাকে প্রাণে মেরে ফেলা হবে। এখানেই শেষ নয়, এরপরেও নির্যাতিতাকে কুপ্রস্তাব দেয় সে।

প্রথনে চুপ করে থাকলেও, ওই মহিলা ভয় কাটিয়ে
সিঙ্গুরের স্থানীয় বিজেপি নেতৃত্বের শরণাপন্ন হন। বিজেপি স্থানীয় নেতৃত্ব রাজ্য নেতাদের কাছে বিষয়টি জানাতেই মহিলা মোর্চা সভানেত্রী অগ্নীমিত্রা পল আজ, সোমবার দুপুরে নির্যাতিতা মহিলার কাছে যান। এরপর পথে নেমে বিক্ষোভ প্রতিবাদ দেখান অগ্নিমিত্রা। পরে সিঙ্গুর থানায় নির্যাতিতাকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

spot_img

Related articles

বদল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে: নতুন সভাপতি পার্থ কর্মকার

রাজ্য শিক্ষা দফতর নিয়ে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন, যা বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের পরই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য...

ভার্চুয়াল মাধ্যমে ঝাঁ চকচকে ৪ লেনের কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

শহর ও শহরতলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ নতুন মাইল ফলক হিসাবে গড়ে উঠেছে ঝাঁ চকচকে চার লেনের কল্যাণী...

শীঘ্রই মিটবে ৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সমস্যা, আশা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

শীঘ্রই মিটবে ৩ বিশ্ববিদ্যালয়ে (University) স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগ সমস্যা। শুক্রবার, শুনানিতে আশা প্রকাশ করল সুপ্রিম কোর্ট...

শনিতে প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা: কীভাবে দেখবেন নাম?

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)।...