Wednesday, April 1, 2026

সাত দিনে পঁচিশবার! দেশে এত ভূমিকম্প কীসের ইঙ্গিত?

Date:

Share post:

গত সাতদিনে প্রায় পঁচিশবার। ভারতের নানা রাজ্যে অল্প মাত্রার ভূকম্পন হয়েছে। কিন্তু এত কম সময়ে এত ঘন ঘন ভূমিকম্প কি বড় কোনও বিপর্যয়ের ইঙ্গিত? ভূতাত্ত্বিকদের মধ্যে সেই সম্ভাবনার চর্চা শুরু হয়েছে।

রবিবার ফের একবার ভূমিকম্প হয় ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। মিজোরামের চম্পাইতে এই কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থলের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার। তার আগে শুক্রবার রাজধানী দিল্লিতে ভূমিকম্প হয় ৷ ভূমিকম্পের মান ছিল রিখটার স্কেলে ৪.৭ ৷ সেদিনও দিল্লির পাশাপাশি মিজোরামে দুপুরে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির পরিসংখ্যান অজানা আশঙ্কা বাড়াচ্ছে। গত ৭ দিনে ২৫ বার ভূমিকম্প হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে ৷ পরিসংখ্যান অনুযায়ী, ২৬ জুন ১০টি ভূমিকম্প হয়েছিল ৷ এরমধ্যে মিজোরাম ১, মেঘালয় ১, লাদাখ ১, হরিয়ানা ১, জম্মু-কাশ্মীরে মোট ৬ টি কম্পনের ঘটনা ঘটেছে। ২৭ জুন হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প হয়৷ ২৮ জুন মণিপুরে দুটি. মেঘালয়ে একটি ও আন্দামানে একটি কম্পন হয় ৷ ৩০ জুন ফের হরিয়ানায় দুটি, জম্মু-কাশ্মীর একটি ভূমিকম্প হয়েছিল ৷
১ জুলাই মেঘালয়ে দুটি, জম্মু-কাশ্মীরে একটি ভূমিকম্প হয়। ২ জুলাই জম্মু-কাশ্মীরে আবার ভূমিকম্প হয় ৷ ৩ জুলাই দিল্লি, নিকোবর ও মিজোরামে ভূমিকম্প হয় ৷

এভাবে একের পর এক ভূমিকম্পে দেশের নানা প্রান্ত কেঁপে ওঠায় আশঙ্কার মেঘ ভূ-বিজ্ঞানীদের মনে। প্রায় প্রতিদিনই দিল্লি, লাদাখ, মিজোরাম, হরিয়ানার মত একাধিক এলাকায় ভূমিকম্প হচ্ছে। এই প্রসঙ্গে মার্কিন জিওলজিক্যাল সার্ভে-র রিপোর্ট বলছে, কোনও জায়গায় ছোট ছোট একাধিক কম্পন পর পর হওয়ার অর্থ বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে । যদিও নিশ্চিতভাবে তা যে হবেই, এমন কোনও অবশ্য বলা যায় না। ফলে এত ঘন ঘন ভূকম্পনে আশঙ্কাটা রয়েই যাচ্ছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...