Tuesday, June 23, 2026

কেন্দ্রের বিরুদ্ধে আজ, সোমবার থেকে পথে নামছে তৃণমূল

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ, সোমবার থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। পেট্রোল, ডিজেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধি, রেলে কর্মী সঙ্কোচন, বেসরকারি সংস্থাকে যাত্রী ট্রেন চালানোর সুযোগ দেওয়া ইত্যাদি জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে করোনাবিধি মেনে আজ সব ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের সঙ্গে ভিডিও বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি আজ, ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে দলের কর্মসূচি ঘোষণা করেছেন৷

◾ আজ, সোমবার বেলা দু’টোয় বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের প্রতিবাদ কর্মসূচিতে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়৷।

◾ আগামীকাল, মঙ্গলবার রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে সব রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল।

◾ বুধবারের প্রতিবাদ হবে রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে৷

◾ কোল ইন্ডিয়া, সমবায় ব্যাঙ্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও পথে নামবে তৃণমূল।

◾ ১১ থেকে ১৩ জুলাই, এই তিন দিন রাজ্য সরকারের জনমুখী কর্মসূচির প্রচার করা হবে৷

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...