Monday, April 6, 2026

শিরোপায় নতুন পালক, স্বল্প সঞ্চয়ে টানা পাঁচবার দেশের সেরা বাংলা

Date:

Share post:

স্বল্প সঞ্চয়ে ফের দেশের সেরা পশ্চিমবঙ্গ, পর পর টানা পাঁচবার।

গত ২০১৯-’২০ আর্থিক বছরে দেশের সরকারি প্রকল্পে সাধারণ মানুষের সঞ্চয়ের ক্ষেত্রে ফের সেরার শিরোপা বাংলা-র মাথায়। দ্বিতীয়স্থানে উত্তরপ্রদেশ এবং তিন নম্বরে মহারাষ্ট্র।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত আর্থিক বছরে সারা দেশে স্বল্প সঞ্চয় বাবদ আদায় হয়েছে প্রায় ৮ লক্ষ ৩১ হাজার ৩৪৭ কোটি টাকা। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকেই এসেছে প্রায় ১লক্ষ ১৭ হাজার ৪৫৬ কোটি টাকা। এই টাকার মধ্যে ১ লক্ষ ৩ হাজার ২৩৩ কোটি টাকা ডাকঘরে বিনিয়োগ হয়েছে। বাকি ১৪ হাজার ২২৩ কোটি টাকা জমা পড়েছে ব্যাঙ্কে। দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশে মোট আদায় হয়েছে ৯২ হাজার ৯৮০ কোটি টাকা। আমানতের টাকা ফিরিয়ে দিয়েও কেন্দ্রের ঘরে জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৬৮ হাজার ২২৫ কোটি টাকা। এই অঙ্কেও দেশে একনম্বরে পশ্চিমবঙ্গ।
এরাজ্যে নিট জমার পরিমাণ ৩৩ হাজার ৪২২ কোটি টাকা। উত্তরপ্রদেশে এর পরিমাণ ২৫ হাজার ৫৩৭ কোটি টাকা।
পশ্চিমবঙ্গ শীর্ষে থাকার কারণ ব্যাখ্যা করে বলা হচ্ছে, বাংলার মানুষ নিজের রোজগারের টাকা জমানোর ক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে চলতে পছন্দ করছেন।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...