Tuesday, April 7, 2026

তাড়াহুড়োয় কিছু সমস্যা হয়েছে, মিটে যাবে, আমফান দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আমফানের ত্রাণ বিলিতে তাড়াহুড়োয় কোথাও কোথাও সমস্যা দেখা দিয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, করোনা ও আমফানের সঙ্গে একা লড়ছি। দু’একটা জায়গায় সমস্যা হচ্ছে। তবে ভরসা রাখুন। দুর্গতরা টাকা পাবেন। কেউ বঞ্চিত হবেন না। অল্প সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্তদের হাতে ত্রানের জিনিস, অর্থ পৌঁছে দেওয়া হবে। যে সমস্যা কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, সে নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। গত শুক্রবার দলের ভার্চুয়াল মেগা বৈঠক থেকে দলনেত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, আমফানের ত্রাণে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। যারা দুর্নীতি করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে। এদিন কার্যত সেই হুঁশিয়ারি বজায় রাখলেন মুখ্যমন্ত্রী।

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...