Tuesday, June 23, 2026

চিনের নতুন ইন্টারনেট নীতির জেরে চাপের মুখে মার্কিন সংস্থা অ্যাপল

Date:

Share post:

চিনে অ্যাপল স্টোর থেকে প্রায় ৪৫০০ গেমস সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। জানা গিয়েছে, গত সপ্তাহে মাত্র দুই দিনে ৩,০০০ এর বেশি গেমস সরিয়ে দেওয়া হয়েছে। চিন সরকারের ইন্টারনেট নীতি কারণে এই গেমগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ইন্টারনেট নীতি অনুযায়ী, অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশনগুলি আপলোড করার আগে গেম ডেভেলপারদের চিনের থেকে অনুমোদন নিতে হবে। গত এক বছরে ১৫০০ গেমস অনুমোদন করে চিন। অ্যাপলের মার্কেটিং ম্যানেজার টড কুহন্স বলেছেন যে, “১ জুলাই থেকে চিন সরকারের নতুন নিয়ম কার্যকর হয়েছে। তাই প্রতিদিন আমাদের স্টোর থেকে গেমের অ্যাপ সরানো হচ্ছে। নতুন করে অ্যাপগুলি পেতে অপেক্ষা করতে হবে।”

অ্যাপেল তাদের স্টোর থেকে ১ জুলাই প্রায় ১৫৭১ টি গেম, ২ জুলাই ১৮০৫ এবং ৩ জুলাই প্রায় ১২৭৬ টি গেম সরিয়েছে। চিনের নতুন ইন্টারনেট নীতি জন্য ২০ হাজারের বেশি অ্যাপের উপর নিষেধাজ্ঞা আসবে বলে অনুমান করা হচ্ছে। চিনের নতুন নিয়মের জেরে চাপের মুখে পড়েছে মার্কিন সংস্থা। জানা গিয়েছে, চিনের বাজারে ব্যবসা করে বছরে ১৫.৪ বিলিয়ন ডলার লাভ করে মার্কিন সংস্থা।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...