Friday, April 3, 2026

আমফান দুর্নীতি নিয়ে সরকারকে ত্রিফলা আক্রমণ

Date:

Share post:

ত্রিফলা আক্রমণের মুখে মুখ্যমন্ত্রী। বাম আমলে দুর্নীতি ছিল ১০০%। তৃণমূল আমলে ১০% রয়েছে। ওদের দান। আমরা তা দূর করছি। আর সেই প্রসঙ্গ নিয়ে সিপিএম পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম বললেন, মিথ্যার জাল বোনা হচ্ছে। সিপিএম আমলে যেসব চোর, লুম্পেন, বাটপারদের তাড়ানো হয়েছিল তারা সব তৃণমূলে ভিড় করেছে। তারাই এখন লুটেপুটে খাচ্ছে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর হিম্মত থাকলে যাদের শোকজ করছেন, তাদের বিরুদ্ধে এফআইআর করুন। চোরদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে। আসলে তৃণমূল জানে এসব করলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর প্রতিক্রিয়া, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন কিনা জানি না, ১০টাকা চুরি করলেও চুরি, ১০০টাকা চুরি করলেও চুরি। তবে মুখ্যমন্ত্রীকে স্বীকার করতে হয়েছে দুর্নীতি হয়েছে, এটা মানুষ শুনছেন, বুঝছেন।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...