Tuesday, March 24, 2026

ভাইরাস পজিটিভ ও নেগেটিভের মধ্যে তুমুল মারপিট! দমদমে জখম ৬

Date:

Share post:

সংক্রমণের জেরে থেমে গিয়েছে স্বাভাবিক জীবন। কিন্তু মাথা গরম হলে তা কি আর মনে থাকে! অতিমারির আবহে এই কাণ্ড বাকি ছিল ,এবার তাও ঘটল ।  মারামারিতে জড়িয়ে পড়লেন ভাইরাস আক্রান্ত ও ভাইরাস আক্রান্ত নন এমন কয়েকজন। ঘটনাটি ঘটেছে ১৮ নম্বর দমদম রোডের বস্তি এলাকায়। সংঘর্ষের জেরে আহতও হয়েছেন অনেকে।  আহতদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর পুলিশ।

ভাইরাস পজিটিভ এবং ভাইরাস নেগেটিভ। বচসাকে কেন্দ্র করে এদিন সকালে দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি বস্তির বাসিন্দারা। আর তারপরই শুরু হয়ে যায় মারামারি। সংঘর্ষের জেরে জখম হয়েছেন ৬ জন। জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই ১৮ নম্বর দমদম রোডের ওই বস্তি এলাকায় গন্ডগোল বাধে। উত্তেজনা ছিল এলাকায়। তারপর বেলা বাড়তেই একেবারে হাতাহাতি বেঁধে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার একজন ভাইরাস আক্রান্ত। তাঁদের অভিযোগ, সেই রোগী ও রোগীর পরিবার কোনও নিয়মই মানছেন না। তাঁরা সেটা বলতে গেলে, তাঁদের সঙ্গে বচসা বেঁধে যায়। সেই বচসা-ই হাতাহাতিতে গড়ায়। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...