Saturday, June 20, 2026

সরষের মধ্যে ভূত! গ্যাংস্টার দুবের সঙ্গে আঁতাতের অভিযোগে এবার গ্রেফতার পুলিশই

Date:

Share post:

সরষের মধ্যেই ভূত! যে তল্লাশি অভিযান চালানোর সময়

কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারিয়েছেন আট পুলিশকর্মী, সেই পুলিশি অভিযানের কথা আগেই গ্যাংস্টারের কাছে পৌঁছে দিয়ে অপরাধীকে সতর্ক করে দিয়েছিলেন স্থানীয় থানার ইনচার্জ। চৌবেপুর পুলিশ স্টেশনের সেই বিশ্বাসঘাতক অফিসার বিনয় তিওয়ারিকে বুধবার গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতার আরেক সাব ইনস্পেকটর। কানপুরের পুলিশ সুপার দীনেশ কুমার এই খবর জানান। পুলিশহত্যার ভয়ঙ্কর ঘটনার পরপরই এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গ্যাংস্টারের সঙ্গে গভীর যোগাযোগের মারাত্মক অভিযোগ ওঠে। জানা যায়, তিনিই অপরাধীকে পুলিশি অভিযানের গতিবিধি আগাম জানিয়ে সতর্ক করে দেন। এই পুলিশ অফিসারের বিরুদ্ধে এর আগেও বিকাশ দুবের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠেছিল। তাই আট পুলিশহত্যার পর তাঁর নাম সামনে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয়। সমস্ত তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। অভিযুক্ত তিওয়ারি ছাড়াও সংশ্লিষ্ট থানার সাব ইনস্পেকটর কেকে শর্মাকেও গ্রেফতার করা হয়েছে। চৌবেপুর পুলিশ স্টেশনের ৬৮ জন পুলিশকর্মীকে অন্যত্র বদলি করা হয়েছে। অপরাধী- পুলিশ আঁতাতের অারও ব্যাপক তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন কানপুরের পুলিশ সুপার। পুলিশ হলেও তাকে রেয়াৎ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...