Friday, April 3, 2026

ফের শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে, ৩০ বছর বয়সে আত্মঘাতী জনপ্রিয় টেলি অভিনেতা

Date:

Share post:

ফের শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। আত্মঘাতী হলেন এক অভিনেতা। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটেনি এখনও। এবার আত্মঘাতী হলেন আরও এক জনপ্রিয় অভিনেতা।

আত্মহত্যা করলেন কন্নড় অভিনেতা সুশীল গৌড়া। মান্ডিয়ায় তাঁর বাড়িতেই আত্মঘাতী হন তিনি। মাত্র ৩০ বছর বয়সে তিনি চলে গেলেন। যদিও এখনও পর্যন্ত তাঁর আত্মহত্যার কোনও স্পষ্ট কারণ জানা যায়নি। তাঁর মৃত্যুতে রীতিমত অবাক তাঁর ভক্ত ও সহকর্মীরা।
অন্তপুরা নামে একটি দক্ষিণী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশী গৌড়া। তাঁর সহ অভিনেত্রী অমিতা রঙ্গনাথ এদিন সুশীলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সুশীল নেই। ও খুবই নরম মনের ছেলে ছিল আর ঠাণ্ডা মাথার, মেজাজ হারাত না কোনোদিনই। এত তাড়াতাড়ি ও চলে গেল শুনে আমি মর্মাহত।’
অন্তপুরা সিরিয়ালের পরিচালক অরবিন্দ কৌশিকও সুশীলের মৃত্যুতে ফেসবুক পেজে শোকপ্রকাশ করেছেন।

সূত্রের খবর, মঙ্গলবারই আত্মহত্যা করেন সুশীল গৌড়া। অভিনেতা ছাড়াও ফিটনেস ট্রেনার ছিলেন তিনি। উল্লেখ্য, গত মাসেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মাত্র ৩৯ এই চলে যান অভিনেতা। কন্নড় অভিনেতা অর্জুন সারজার নিকটাত্মীয় ছিলেন তিনি। তাঁর ভাইয়ের নাম ধ্রুব সারজা। প্রবীণ অভিনেতা শক্তি প্রসাদের নাতি ছিলেন তিনি।সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার ইন্ডাস্ট্রি হারাল তার প্রিয়জনকে। অনেক অভিনেতা, অভিনেত্রীই সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন সুশীলের পরিবারকে। দুনিয়া বিজয়, যিনি সুশীলের সঙ্গে অভিনয় করেছেন সালাগা-তে তিনিও একটি অনেক কথা লিখেছেন সুশীলের স্মৃতিতে। তাঁদের শ্যুটিং এর দিনের স্মৃতিচারণ করেছেন। কেন অভিনেতা এই চরম পথ বেছে নিলেন, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...