Sunday, June 28, 2026

“আগে মানুষের জীবন, পরে জন্মদিন-ক্রিকেট”, বার্তা মহারাজের

Date:

Share post:

“জন্মদিন আসবে, জন্মদিন যাবে। ক্রিকেট আবার ফিরবে মাঠে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলকে সুস্থ থাকা। কারণ, মানুষের জীবন থাকলে সবকিছুই থাকবে।” ৪৭ বসন্ত পেরিয়ে ৪৮-এ পা দিলেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশে এমনই বার্তা দিলেন সৌরভ।

খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটি সৌরভ ভক্ত এবং ভারতীয় ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। অন্য বছরগুলো এই সময় বিদেশে থাকেন তিনি, এবার কলকাতায় আছেন। ভক্তরা শুভেচ্ছা জানাতে আসছেন বটে, কিন্তু করোনা আবহে জন্মদিনের সেলিব্রেশন বা উৎসবটা এবার কোথাও যেন ফিকে হয়ে গিয়েছে।

জন্মদিনে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর মুখোমুখি হয় সৌরভ নিজেও সে কথা জানালেন। তিনি বলেন, “আগে মানুষের জীবন। আর জীবন থাকলে জন্মদিন-ক্রিকেট অনেক হবে। তাই মহামারির সময় সবাইকে সচেতন-সতর্ক থাকার বার্তাই দিলেন সৌরভ।

এদিকে, ১১৭ দিন পর করোনা আবহের মধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। সৌরভ জানালেন, এই সিরিজ বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নতুন নিয়ম-নীতি মেনে যদি এই সিরিজ ভালোভাবে কেটে যায়, তাহলে ক্রিকেট আবার ফিরবে বিশ্বের প্রতিটি প্রান্তে।

একইভাবে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা আইপিএল নিয়ে আশাবাদী। তবে এখনই এই টুর্নামেন্ট শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের।”

৪৮ তম জন্মদিনে দাদার সংকল্প কী? এই প্রশ্নের উত্তরে সৌরভের সোজাসাপ্টা বলেন, “সেরকম কোনও সংকল্প নেই। তবে চাইবো করোনার মত মহামারি দ্রুত পৃথিবী থেকে বিদায় নিক। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরুক। ক্রিকেট আবার স্বাভাবিক ছন্দে আসুক।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...