Friday, June 26, 2026

সিবিএসই-র সিলেবাস বদল নিয়ে টুইট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সিলেবাসের ভার কমানোর নামে রাজনৈতিক কৌশল দেখছেন বিরোধীরা। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩০ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। যেখানে বাদ দেওয়া হয়েছে দেশভাগ, নাগরিকত্ব, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার মতো গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে রাজনীতির অভিযোগ তুলেছেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। তিনি লিখেছেন, “অবাক হচ্ছি কোভিড ১৯ পরিস্থিতিতে সিবিএসই-র সিলেবাস কমানোর নামে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতা, দেশভাগকে বাদ দিয়েছে। আমরা এর বিরোধিতা করছি এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সিলেবাস থেকে বাদ না দেওয়ার আবেদন জানাচ্ছি।”

দেশের রাজনীতিতে গত কয়েক মাসে বারবার উঠে এসেছে নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতার নাম। সিএএ এবং এনআরসি তীব্র বিরোধীতা করেছে দেশের যুব সম্প্রদায়ের একাংশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ অংশগুলি সিলেবাসের বাইরে রাখছে কেন্দ্রীয় বোর্ড। যা মোটেই ভাল চোখে দেখছে না বিরোধীরা। সিলেবাসের বাইরে এমন বিষয় রাখা হয়েছে যা আসলে দেশের ছাত্রদের জানা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...