Friday, June 26, 2026

স্যুটকেসে ধড়, পলিথিন ব্যাগে কাটা মুণ্ডু-হাত-পা! নৃশংস খুন যুবতী

Date:

Share post:

বন্ধ কারখানা। তার সামনেই এক পড়েছিল একটি সুটকেস। সন্দেহভাজন সুটকেসটি খুলতেই বেরিয়ে এল এক যুবতীর কাটা ধড়।
আর কিছুটা দূরেই একটি পলিথিনের ব্যাগের মধ্যে মিলল ওই যুবতীর মুণ্ডু, হাত এবং পা৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকির সফেদাবাদে৷
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে সফেদাবাদ এলাকার বন্ধ কারখানাটির বাইরে স্যুটকেসটি পড়ে থাকার খবর আসে৷ দুর্গন্ধ পেয়েই ওই স্যুটকেসের কথা পুলিশকে জানায় এলাকাবাসীরা৷ সুশীল কুমার সিং নামে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে যুবতীর দেহ উদ্ধার হয়েছে তাঁর আনুমানিক বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে৷

পুলিশ জানিয়েছে, স্যুটকেসের মধ্যে যুবতীর ধড় পাওয়ার পর আশপাশে খোঁজখবর শুরু করে পুলিশ৷ তখনই কিছুটা দূরে একটি পলিথিনের ব্যাগের মধ্যে যুবতীর হাত এবং পা পাওয়া যায়৷ অন্য একটি পলিথিন ব্যাগ থেকে তাঁর মুণ্ডু উদ্ধার হয়৷

পুলিশের অনুমান, দিন দু’য়েক আগেই ওই যুবতীকে খুন করা হয়েছে৷ যুবতীর পরিচয় এবং খুনের কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...