Friday, April 3, 2026

ঠিক রাত ১২টা, সানার দেওয়া কেক কাটলেন সৌরভ

Date:

Share post:

৮ জুলাই। “প্রিন্স অফ ক্যালকাটা” বাঙালির মহারাজের ৪৮ তম জন্মদিন। ঠিক রাত ১২টায় মেয়ে সানার দেওয়া কেক কেটে জন্মদিন পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সানার দেওয়া বিশেষ চকলেট কেকটির উপর লেখা, “Happy Birthday Daddy…lot’s of love..”.

সোশ্যাল মিডিয়ায় সৌরভের সেই কেক কাটার ছবি আপলোড করেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি-পায়জামা পড়ে একেবারে ঘরোয়া পরিবেশে কেক কাটছেন মহারাজ।

এবার করোনা আবহের মধ্যেই দাদার জন্মদিন চলে এসেছে। পালন হচ্ছে। পরিস্থিতি বিচার করে নিজের পরিবারের সঙ্গেই এই বিশেষ দিন কাটাতে চান প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ ভক্তরাও প্রিয় দাদার জন্মদিন পালন করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিসিসিআই প্রেসিডেন্ট। বিভিন্ন ম্যাচে সৌরভের ব্যাট করার ভিডিও , লর্ডসের ব্যালকনিতে সেই জার্সি ওড়ানোর বহুচর্চিত ভিডিও ফ্যানেদের টাইমলাইনে ঘুরছে।

একইসঙ্গে “মহারাজের দরবারে” নামক একটি সৌরভ ফ্যান ক্লাবের সদস্যরা করোনার কথা মাথায় রেখে দাদার মুখের ছবি দেওয়া বিশেষ মাস্ক তৈরি করেছে। আজ, ৮ জুলাই সৌরভের হাতে সেগুলো তুলে দেওয়া হবে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...