Thursday, June 25, 2026

চিন বয়কটের ডাক হিরো সাইকেলের

Date:

Share post:

ভারত – চিন উত্তেজনা অব্যাহত। এই অবস্থায় চিন বয়কটের ডাক দিল সাইকেল সংস্থা হিরো। চিনের সঙ্গে ৯০০ কোটি টাকার বাণিজ্য চুক্তি বাতিল করল হিরো সাইকেলস।

পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এরপরই চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে। পাশাপাশি ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। এমনকী সরকারি কাজে নিযুক্ত চিনা সংস্থার বরাত বাতিল করে দেওয়া হয়েছে। এই আবহে বাণিজ্য চুক্তি বাতিল করল সাইকেল সংস্থাও। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জাল এই ঘোষণা করে জানিয়েছেন, “আগামী তিন মাসের জন্য পণ্য ও কাঁচামাল সরবরাহ করা নিয়ে চুক্তি হয়েছিল চিনা সংস্থার সঙ্গে। কিন্তু সীমান্তে চিনের আগ্রাসন বেড়েছে। এর প্রতিবাদ জানাতেই চুক্তি একতরফাভাবে বাতিল করেছি। সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসরা সহমত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।”

সংস্থা জানিয়েছে, লকডাউনের জেরে ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে। কিন্তু দেশের স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থা। ক্ষতির পরিমাণ অবশ্যই বাড়বে। ইতিমধ্যেই জার্মানির একটি সংস্থার সঙ্গে চুক্তি করার কথা চলছে হিরো সাইকেলসের। জার্মানিতে শো রুম খুলছে হিরো।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...