Tuesday, March 24, 2026

এখনই মাঠে নামছেন না বিরাটরা, আইপিএল নিয়ে কী বললেন মহারাজ

Date:

Share post:

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ঢাকে কাঠি পড়েছে। কিন্তু তার জন্য ভারতীয় ক্রিকেটারদের মাঠে নামাতে চান না বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন? সৌরভের কথায়, এই সময়ে ভারতের কোনও সিরিজ নেই। মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, সব জায়গার পরিস্থিতিই যথাযথ নয়। এই অবস্থায় শুধু শুধু মাঠে নেমে ক্রিকেটাররা সমস্যা বাড়াবে কেন? ৬ মাস ক্রিকেটের বাইরে থাকলে মোটেই কোনও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।

যেভাবে ১১১ দিনের মাথায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।শুরু হলো সেটা কতখানি যুক্তিযুক্ত? সৌরভের জবাব, এই পরিস্থিতির মাঝে খেলা শুরু হচ্ছে এটাই যথেষ্ট। তারজন্য যা যা করতে হয় করবে খেলোয়াড়রা। হাত মেলানো বা সেলিব্রেট নয় পরে করবে! সৌরভ এখনও জানেন না তাঁর পদের আয়ু বাড়বে কিনা। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন। আইপিএলের ভবিষ্যৎ? হাফ সেঞ্চুরি থেকে মাত্র দুধাপ দূরে দাঁড়িয়ে বাংলার দাদা বললেন, আগে আইসিসি জানাক কবে বিশ্বকাপ করবে। বিশ্বকাপের।সিদ্ধান্তের উপর আইপিএলের ভবিষ্যত নির্ভর করছে। আইপিএল দেশের বাইরে করার সম্ভাবনা খারিজ করেননি মহারাজ।

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...