Tuesday, April 7, 2026

সৌরভের রাজনীতিতে আসা নিয়ে ডোনার বিস্ফোরণ, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

Date:

Share post:

সৌরভ যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে আশা করছি, হি উইল ফিনিশ দ্য টপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে এই মন্তব্য করে জল্পনা উসকে দিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলী। এমনিতেই রাজনৈতিক মহলের খবর ছিল, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সৌরভকে দলের মুখ করতে পারে। ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ সেই খবর এক্সক্লুসিভ প্রকাশিত হয়েছিল। দেশের কোনও মিডিয়ায় সেই প্রথম খবর। সেই খবরের ভিত্তিকে আরও জোরদার করলেন সৌরভের নৃত্যশিল্পী স্ত্রী। যদিও এ কথা বলার সঙ্গে সঙ্গে ডোনা জানাতে ভোলেননি, এমন সিদ্ধান্ত সৌরভ নিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু ও যে পিচেই খেলুক না কেন, সেই পিচেই সেরা হয়।

সৌরভ মানেই কঠিন পিচে শুরু। তারপর সেখানেই রাজত্ব এবং মহারাজ। ১৯৯২তে বাদ পড়ার পর ১৯৯৬তে কামব্যাক। ২০০০ সালে ম্যাচ ফিক্সংয়ের আবহাওয়ায় দলের অধিনায়কত্ব। ছাড়লেন যখন টানা ৫ বছরের বেশি কোনও ভারতীয় ক্রিকেটারের অধিনায়ক থাকা সেই প্রথম। আর অসাধারণ সব সাফল্য আর টিম ইন্ডিয়া তৈরি। তারপর দল থেকে বাদ পড়া। ফিরলেন। রাজার মতো। অবসরও রাজার মতো। তারপর রিয়েলিটি শোতে হাত দেওয়া। যখন শুরু করেন, তখন খামতি চোখে পড়ত সকলের। আর এই এক বছর আগেও তাঁর এপিসোড দেখতে খোকা-বুড়ো টিভির সামনে। ২০১৬তে সিএবি প্রেসিডেন্ট। ইডেন দেখল প্রশাসক। যার প্যারালাল কেউ নেই। তুলনা একমাত্র জগমোহন ডালমিয়ার সঙ্গে। ২০১৯-এ একেবারে বোর্ড প্রেসিডেন্ট। কেউ কেউ বলছেন আইসিসি প্রেসিডেন্ট হোন। সৌরভ হ্যাঁ-না কিছু বলার আগেই সমর্থন করার বার্তা আসতে চলেছে। আর রাজনীতি? স্ত্রী ডোনা সরাসরি স্বীকার করেননি। ঘুরিয়ে বলছেন, তবে ও যদি রাজনীতিতে আসে তাহলে শীর্ষে থাকার জন্যই করবে। খেলা বা অন্য কাজের মতো এখানেও ও শীর্ষে থাকবে। অর্থাৎ রাজনীতিতে আসার সম্ভাবনা যে খোলা রাখছেন সৌরভ, তা ডোনার কথাতেই স্পষ্ট। বিজেপির একটি সূত্র থেকে খবর ছিল, বাংলার মহারাজকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করেই বিজেপি নামতে চাইছে লড়াইতে। একেবারে শীর্ষ মহল সেইরকমই চাইছে। দেখার বিষয় রাজনীতির পিচে ‘দাদা’ কবে ব্যাট করতে নামেন। কারণ, এ প্রশ্নের উত্তর সৌরভ এখনও ‘ডাক’ করেই চলেছেন।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...