Saturday, June 27, 2026

বাম আমলে পঞ্চায়েতে ১০০ ভাগ দুর্নীতি ছিল: ত্রাণ-দুর্নীতি নিয়ে মন্তব্য মমতার

Date:

Share post:

আমফানের ত্রাণ বণ্টন নিয়ে দু-একটা জায়গার ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করছে বিরোধীরা। বারবার সেগুলিকে নিয়ে চর্চা করে চলেছে তারা। অথচ বাম আমলে পঞ্চায়েতে ১০০% ভাগই দুর্নীতি ছিল- হাজরা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠানে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “এখন কোথাও কোথাও ৭-৮ শতাংশ হচ্ছে। আমি আমার পার্টিকেও ছেড়ে কথা বলিনি। পুলিশ অ্যাকশন নিচ্ছে।”

মুখ্যমন্ত্রী বলেন, দু’তিনটি জায়গায় ছোট ঘটনা নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। “৯০ শতাংশ দুর্নীতি কমিয়েছি”- দাবি মমতার।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “একদিনে সবার অভ্যেস যায় না। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না”। মমতা বলেন, অন্যান্য রাজ্যে ৯০% দুর্নীতি হয়। আর এই রাজ্যে মাত্র ১০% দুর্নীতির খবর পাওয়া যায়।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...