Wednesday, March 4, 2026

বীরভূমে তৃণমূলের নতুন মুখ অনুব্রত-কন্যা! জল্পনা

Date:

Share post:

বাবার পথ ধরে রাজনীতিতে আসা নতুন বিষয় নয়। শুধু এ রাজ্যে বা দেশে বলে নয়, সারা বিশ্বেই এই ট্রেডিশন ভুরি ভুরি। এবার জল্পনা বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে ঘিরে। কারণ ইদানীং কয়েকটি দলীয় কর্মসূচিতে বাবার পাশে দাঁড়াচ্ছেন সুকন্যাও। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার বীরভূমে তৃণমূলের প্রতিবাদ-বিক্ষোভ ছিল। লকডাউনের কারণে নেতা-কর্মীরা নিজেদের বাড়ির সামনেই অবস্থান-বিক্ষোভ করেন। কর্মসূচিতে অংশ নেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতিও। বাড়ির সামনে ধর্নায় বাবার সঙ্গে দেখা যায় সুকন্যা মণ্ডলকেও।

অনুব্রতর পাশে রীতিমতো গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।
তবে এটাই প্রথমবার নয়, বীরভূমের বিভিন্ন প্রান্তে অনুব্রত মণ্ডল যখন ত্রাণের জন্য রেশন সামগ্রী পাঠিয়েছিলেন, সেই মঞ্চে ছিলেন সুকন্যাকেও।
কেন্দ্রের বিরোধিতায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তৃণমূলের ধর্না মঞ্চে দাঁড়ানোয় সুকন্যাকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা। তভে কি বিধানসভা নির্বাচনে বীরভূমে তৃণমূলের নতুন মুখ অনুব্রত-কন্যা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে লালমাটির পথে।

spot_img

Related articles

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...