Wednesday, March 18, 2026

করোনা আক্রান্ত আরও এক তৃণমূল বিধায়ক, এবার কে জানেন?

Date:

Share post:

ফের এক তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত হলেন। এবার মারণ ভাইরাসের গ্রাসে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। সম্প্রতি, করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন তিনি। আশঙ্কা সত্যি করে তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালে তোরাফ সাহেবের করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তার পর তাঁর লালারসের নমুনা পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজে। RTPCR পদ্ধতিতে করোনা পরীক্ষার পর রাতে জেলায় রিপোর্ট পৌঁছয়। দেখা যায় বিধায়কের রিপোর্ট পজিটিভ। এর পর তাঁকে বালুরঘাটের সেফ হোমে স্থানান্তরিত করা হয়েছে।

আশঙ্কার এখানেই শেষ নয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল ছাড়াও দক্ষিণ দিনাজপুরে ২৯ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। যার ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৭।

উল্লেখ্য, ঘাসফুল শিবিরে লাগাতার হানা দিচ্ছে করোনা। এর আগে মারণ ভাইরাসের বলি হয়েছেন দক্ষিণ ২৪ পরগণার ফলতার তৃণমূল বিধায়ক তথা দলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ। আক্রান্ত হয়েছেন মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষও। এবার ফের এক তৃণমূল বিধায়ক করোনার কবলে।

spot_img

Related articles

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...

I-PAC: ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, ৫ বিচারপতির বেঞ্চ গঠনের সওয়াল রাজ্যের

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী মেনকা গুরুস্বামী। মামলা করার অধিকার নেই এনফোর্সমেন্ট...