Wednesday, March 18, 2026

লকডাউনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, দিলীপের দাবি উড়িয়ে জানালেন ফিরহাদ

Date:

Share post:

ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে গোটা রাজ্যজুড়ে কন্টেনমেন্ট জোনগুলিকে চিহ্নিত করে ফের আজ, বৃহস্পতিবার বিকেলে থেকে কঠোরভাবে লকডাউন জারি হয়েছে। আর তা নিয়েই এদিন তাল ঠুকেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নাকি এই লকডাউনের পিছনে রাজ্য সরকার তথা শাসক দলের রাজনৈতিক অভিসন্ধি দেখছেন।

তারই জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই লকডাউনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।বিরোধীরা এই নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। কারণ, তারা রাজনীতির বাইরে কিছুই বোঝে না বলেও অভিযোগ করেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ডাক্তার এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কোনও রাজনীতি করা হচ্ছে না। বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী কন্টেনমেন্ট জোন ভাগ করা হয়েছে। যাতে সংক্রমণ ছড়াতে না পারে।

তাঁর কথায়, শহর কলকাতা-সহ বাংলায় যেখানে যেখানে করোনা সংক্রমণ ছড়িয়েছে শুধুমাত্র সেই সমস্ত জায়গাগুলি কনটেন্টমেনট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং কনটেন্টমেনট জোনে যাঁরা সংক্রমিত আছেন, তাঁদের সম্পূর্ণ আলাদা করে থাকার কথা বলা হয়েছে। আর এই লকডাউনে যেন যাঁরা কনটেন্টমেনট জোনে আছেন, তাঁরা যেন কেউ বাড়ির বাইরে না বের হন, সেই বিষয়টি আরও একবার আলোকপাত করেছেন ফিরহাদ হাকিম।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, মানুষ যদি নিজে থেকে সতর্ক ও সচেতন না হয় তাহলে কিন্তু এই সংক্রমণ কখনও আটকানো যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাসাধ্য চেষ্টা করছেন করোনার সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়। সেইসঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলেও তিনি জানিয়েছেন।

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...