Thursday, June 25, 2026

শেষ বিদায় সুরমা ভোপালির … 

Date:

Share post:

কাঁদিয়ে চলে গেলেন কৌতুক অভিনেতা । পরিবারের সদস্যদের বিদায় জানানোর পর শেষকৃত্য সম্পন্ন হয়েছে শোলের সুরমা ভোপালি খ্যাত অভিনেতা জগদীপ জাফরির। বৃহস্পতিবার সকালে মাজাগাঁওয়ে তাঁর শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ছেলে জাভেদ জাফারি, নাভেদ জাফারি সহ পরিবারের অন্যান্য সদস্যেরা।

উপস্থিত ছিলেন কমেডিয়ান অভিনেতা জনি লিভারও। বুধবার রাতে বান্দ্রায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কৌতুক অভিনেতা জগদীপ জাফরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জগদীপ জাফরি। বাধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। বলিউড ইন্ডাস্ট্রি তাঁকে জগদীপ জাফারি নামে চিনলেও, তাঁর আসল নাম সয়েদ ইস্তিয়াক আহমেদ জাফারি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।আন্দাজ আপনা আপনা, পুরানা মন্দির সহ  প্রায় ৪০০ টি সিনেমাতে অভিনয় করেছেন জগদীপ জাফারি। তবে, ১৯৭৫ সালে বিখ্যাত সিনেমা শোলেতে সুরমা ভোপালি চরিত্রে অভিনয় তাঁকে খ্যাতি এনে দিয়েছিল।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...