Saturday, April 4, 2026

দিলীপ তোমার মাস্ক কোথায়? প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

বরাবরই রাজ্য সরকারের সমালোচনায় সরব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরকারের যেকোনও সিদ্ধান্ত নিয়ে তিনি বিরূপ মন্তব্য করে থাকেন। ব্যতিক্রম নয় লকডাউন নিয়ে সরকারি সিদ্ধান্তের বিষয়। যদিও কনটেই নমেন্ট জোনে লকডাউন করার বিষয়টিকে তিনি সমর্থন জানিয়েছেন। তবু রাজ্য সরকারের সমালোচনা করতে ছাড়েননি। বিজেপি রাজ্য সভাপতি কড়া লকডাউন পালনের কথা বলেছেন। কিন্তু তৃণমূল প্রশ্ন তুলেছে আপনার মাস্ক কোথায়? প্রশ্নটা এসছে তার প্রাতঃভ্রমণের ভিডিও ফুটেজ দেখে।

মঙ্গলবার

নিউটনের নতুন বাড়িতে যাওয়ার পর থেকে তাঁর প্রাতঃভ্রমণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কারণ, প্রথমদিন তার প্রাতঃভ্রমণে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে। সে জল গড়িয়ে ছিল অনেকদূর।

বুধবার

এরপরের থেকে বিভিন্ন জায়গায় প্রাতঃভ্রমণ করছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু যিনি লকডাউনের নিয়ম মানার নিদান দিচ্ছেন, সকালে দেখা যাচ্ছে তাঁর মুখে মাস্ক নেই। অনেককে একসঙ্গে দাঁড় করিয়ে যোগব্যায়াম করাচ্ছেন তিনি। কিন্তু সে ক্ষেত্রে তাঁর মাস্ক নেই। তার দেখাদেখি বাকিদের মুখেও মাস্ক নেই। এমনকী যোগ ব্যায়ামের পর যখন টুকিটাকি তুলে দিচ্ছেন নিজের ব্যায়ামে সঙ্গীদের হাতে, তখনও কারও মুখে নেই মাস্ক, হাতে নেই গ্লাভস।
অথচ যখন সংবাদমাধ্যমের সামনে আসছেন, তখন মুখে মাস্ক এঁটে নিচ্ছেন দিলীপ ঘোষ। আর এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

বৃহস্পতিবার

যিনি নিজে সরকারের বিরুদ্ধে কড়া নিয়ম পালনে অনীহার অভিযোগ তুলেছেন, তিনি নিয়ম মানছেন কোথায়? সরকার প্রাতঃভ্রমণে অনুমতি দিয়েছে ঠিকই কিন্তু সেটা মাস্ক ছাড়া একথা কখনোই বলেনি।

শুধু তাই নয়, বর্তমানে রাজ্য সরকার যে নির্দেশ জারি করেছে তাতে বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরতেই হবে। না পরলে পুলিশ সে ব্যক্তিকে বাড়ি পাঠিয়ে দেবে। এরপরেও বেশ কিছু লোক নিয়ে মাস্ক ছাড়া যোগব্যায়াম করছেন কী করে? প্রশ্ন তুলেছে শাসকদল।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...