Thursday, June 25, 2026

কেন্দ্রের অনুমোদন পেয়ে এবার সম্পত্তি বিক্রি শুরু করছে রাষ্ট্রায়ত্ত BSNL  

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের “বেচে দেওয়া” কার্যক্রমে এবার সামিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-ও৷ নিজস্ব সম্পত্তি বিক্রি করার কাজ শুরুও করে দিয়েছে BSNL সংস্থা৷ ঠিক হয়েছে, মোট ৩৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করবে BSNL এবং MTNL সংস্থা৷ কোন কোন সম্পত্তি কীভাবে বিক্রি হবে, তা ঠিক করতে ৩টি বেসরকারি শিল্প উপদেষ্টা সংস্থাকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে৷ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট দপ্তর এই কাজটি করবে৷ যে তিনটি উপদেষ্টা সংস্থা নিয়োগ করা হয়েছে, তাদের চলতি মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। যেহেতু সংস্থার আর্থিক অবস্থা ভালো নয়, তাই এই বিক্রি করার কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায়, সেই চেষ্টাই করছে কেন্দ্র৷

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...