Saturday, June 13, 2026

গ্রেফতার উত্তরপ্রদেশের ডন বিকাশ দুবে

Date:

Share post:

অবশেষে গ্রেফতার উত্তরপ্রদেশের ডন বিকাশ দুবে। কানপুরের উজ্জয়নী মন্দির থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ। তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশের পুলিশ।

৮ পুলিশ কর্মী খুনে অভিযুক্ত উত্তরপ্রদেশের কানপুরের ডন বিকাশ দুবে পুলিশের জালে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দিরে ঢোকার মুখেই সাদা পোশাকে থাকা পুলিশ তাকে পাকড়াও করে। মন্দিরে ঢোকার মুখে এভাবে যে ধরা পড়ে যাবে, তা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। ফলে পালানোর চেষ্টাও করার সুযোগ পায়নি। তাকে সকালে প্রকাশ্য রাস্তায় পুলিশ টানতে টানতে গাড়িতে তোলে। ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশে আনার আইনি প্রস্তুতি চলছিল। তার সঙ্গে আরও দুজনকেও মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে।।

বিকাশ দুবে, বিকাশ পন্ডিত নামেও পরিচিত। একটি এফআইআর-এর পরিপ্রেক্ষিতে বিকাশকে গত সপ্তাহে গ্রেফতার করতে গেলে বিকাশ আর তার দলবল হামলা চালিয়ে খুন করে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার সহ ৮ পুলিশ কর্মীকে। গোটা দেশে সে নিয়ে সমালোচনার পড়ে আদিত্যনাথ যোগীর সরকার। শুরু হয় তল্লাশি। কিন্তু কখনও হোটেল থেকে, কখনও অন্য কোনও জেলা থেকে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয় বিকাশ। পুলিশের গুলিতে তার এক সহচর খুন হয়। গ্রেফতার হয়ে দুজন সহযোগী। কিন্তু পুলিশ তাকে সপ্তাহের বেশি কেটে গেলেও ধরতে ব্যর্থ হয়। তার মাথার দাম আড়াই লক্ষ টাকা ঘোষণা করা হয় যদিও তার পিছনে সাদা পোশাকের পুলিশ লেগেই ছিল। মধ্যপ্রদেশে বিকাশ রয়েছে এমন খবর পাওয়ার পরেই পুলিশকে অ্যালার্ট করা হয়। টিপা পাশে আশপাশে রয়েছে সম্ভবত সে নেপাল ভুটান যাওয়ার জন্য কয়েকজনের সঙ্গে কথা বলছিল। আজি উজ্জয়নী ছাড়ার কথা ছিল। তার আগে পুলিশের জালে ধরা পড়ে গেল।

অ্যারেস্ট হওয়ার পর উজ্জয়িনী থানায় বিকাশ

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...