Sunday, June 14, 2026

দেশের ‘ সুকন্যা’ দের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

Date:

Share post:

সুকন্যা সমৃদ্ধি যোজনায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে বয়সসীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, যে সব কন্যা সন্তানরা ২৫ শে মার্চ থেকে ৩০ জুনের মধ্যে ১০ বছর সম্পূর্ণ করেছে তারা ৩১ জুলাইয়ের মধ্যে নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারবে।

গত ২৪ মার্চ দেশজুড়ে শুরু হয় লকডাউন। এই সময়ের মধ্যে যারা ১০ বছর সম্পূর্ণ করেছে তাদের জন্য এই সিদ্ধান্ত সরকারের। এর আগে ১০ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত যোজনার অন্তর্ভুক্ত হত। বর্তমানে এই যোজনায় সুদ প্রতি বছর ৭.৬ শতাংশ। এই প্রকল্পে, সুদের হার অ্যাকাউন্ট খোলার সময় থেকে শেষ পর্যন্ত একই থাকে। ন্যূনতম ২৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক ২ কন্যা সন্তানের জন্য একজন বাবা এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারেন।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...