Monday, April 6, 2026

কলকাতায় বৃষ্টির সঙ্গে বাড়বে আদ্রতা, অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে

Date:

Share post:

প্রবল সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ আগামী ১২ ঘন্টায় উত্তরবঙ্গের দিকে সরে যাবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারর থেকে একটানা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ারে। অতিবৃষ্টির কারণে দার্জিলিং,কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নদীর জল স্তর হু হু করে বাড়বে সপ্তাহান্তে। উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

তবে, বর্তমানে অক্ষরেখার পূর্বাংশ বারানসি , গয়া হয়ে বীরভূমের শান্তিনিকেতনের উপর দিয়ে বিস্তৃত। ধীরে ধীরে এই অক্ষরেখার পূর্বাংশ সরে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশের ফলে আগামী কয়েকদিন উত্তরাখণ্ড,উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ অসম, মেঘালয়, অরুণাচল এই এলাকায় অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে, কলকাতা শহরে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি সামান্য সম্ভাবনা। সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি চরমে থাকবে। কলকাতায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। গতকাল অর্থাৎ বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরের বৃষ্টি হয়েছে ৩.৮ মিলিমিটার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...