Monday, May 11, 2026

“আসুন আপনাদের জন্য রেড কার্পেট পাতা”, বিশ্বের দরবারে বিনিয়োগকারীদের বার্তা মোদির

Date:

Share post:

তিনদিনের ইন্ডিয়া গ্লোবাল উইক-২০২০ শীর্ষক অনুষ্ঠান শুরু হল । বৃহস্পতিবার লন্ডনের এই ভিডিও সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহামারীর আবহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা গিয়েছে তাঁকে । এদিন মহামারী পরিস্থিতিতে প্রথমবার বিশ্ববাসীর সামনে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর্থিক উন্নতির সবুজ সংকেত উঠে এল তাঁর বক্তব্যে । প্রধানমন্ত্রী বলেন, “আমরা আপনাদের জন্য রেড কার্পেট পেতে রেখেছি। আসুন আপনাদের প্রতিষ্ঠিত করুন। অনেক কম দেশ এমন সুযোগ বিনিয়োগকারীদের ( দেবে। যেমন সুযোগ ভারত দিচ্ছে।” তিনদিনের এই ভার্চুয়াল অনুষ্ঠানে দেশ-বিদেশের তাবড় বিনিয়োগকারীরা অংশ নেবেন। সংক্রমণের প্রকোপে ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতির হাল ফেরানোর দিশা কী? সে বিষয়ে আলোচনা হবে এই সামিটে।
চলতি সপ্তাহের প্রথমে বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে বিশ্ব অর্থনীতির গতি ৫.২% সংকুচিত হয়েছে। ১৯৩০-এর পর এটাই সবচেয়ে নিম্নগতি। পাশাপাশি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের পূর্বাভাস চলতি আর্থিকবর্ষে ভারতের জিডিপি দাঁড়াবে ১.৯%।
প্রায় ৫ হাজার প্রতিনিধির উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, “অসম্ভবকে সম্ভব করার ইচ্ছাশক্তি আছে ভারতের। বিশ্বের ভালো এবং হিতে কাজ করতে মুখিয়ে ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ আছে। আমরা আয়কর খাতে, শিল্প কর খাতে, জিএসটি খাতে সংস্কার এনেছি। এমএসএমই ক্ষেত্রে বিপুল সংস্কার এনেছি।”
তাঁর দাবি, “মহাকাশ গবেষণার সুযোগ বেড়েছে। প্রযুক্তি খাতে ব্যবসার পরিধি বেড়েছে।” প্রধানমন্ত্রী বলেন, “এই অতিমারী আমাদের দেখিয়েছেন ভারত কতটা ফার্মায় সাবলম্বী। ওষুধের এই সম্ভার শুধু ভারত নয় গোটা বিশ্বের কাছে সাফল্য।” প্রধানমন্ত্রীর কথায় ,”কর ব্যবস্থা সংস্কার, নানা আর্থিক প্রকল্পে, গৃহনির্মাণে গত কয়েক বছরে নজির সৃষ্টি করেছে ভারত। এই দেশ সংস্কার করেছে, প্রদর্শন করছে, এবং নিজেকে দ্রুত বদলাচ্ছে। বিশ্বকে মোদির বার্তা আপনার জন্য অপেক্ষমান ভারত।”

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...