Tuesday, March 24, 2026

সোনাপাচারকাণ্ডে প্রধানমন্ত্রীকে চিঠি বিজয়নের, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের আর্জি

Date:

Share post:

সংযুক্ত আরব আমিরশাহির কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে বেআইনিভাবে কয়েক কেজি সোনা পাচারের অভিযোগে তোলপাড় কেরালা। তিরুঅনন্তপুরম বিমানবন্দরে সোনা পাচারের এই ঘটনায় বিজেপি, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধীরা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে এবার এই ঘটনা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কেরালার মুখ্যমন্ত্রী। তাতে তিনি স্বত‍ঃপ্রণোদিত হয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লিখেছেন, যে কোনও কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দিয়ে ঘটনার সবদিক তদন্ত করা হোক। রাজ্য সরকার সবরকম সাহায্য করবে। চিঠিতে বিজয়ন লিখেছেন, কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সোনা পাচারের ঘটনা অত্যন্ত গুরুতর। দেশের অর্থনীতিতেও এর বিরাট প্রভাব পড়বে। এই ঘটনা সবদিক তদন্ত করে দেখা হোক। রাজ্য সরকারের কিছু গোপন করার নেই।

প্রসঙ্গত,গত ৪ জুলাই কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে এসে পৌঁছেছিল ৩০ কেজি সোনা। সংযুক্ত আরব আমিরশাহির কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ওই সোনা আনা হয়েছিল। বিজেপি সহ বাকি বিরোধীরা অভিযোগ করে কেরালার তথ্যপ্রযুক্তি সচিব এম শিবশংকর সোনা পাচারে যুক্ত। এলডিএফ সরকার তাঁকে আড়াল করতে চাইছে। শিবশংকর তথ্যপ্রযুক্তি দফতরের পাশাপাশি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সচিব হিসাবেও কাজ করতেন। ফলে বিরোধীদের অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রীর দফতরই সোনা পাচারে যুক্ত। রাজনৈতিক প্রচার শুরু হতেই তথ্যপ্রযুক্তি সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোনাপাচারকাণ্ডে ইতিমধ্যেই যথেষ্ট ধাক্কা খেয়েছে বিজয়ন সরকারের ভাবমূর্তি।

 

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...