Saturday, April 4, 2026

অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য ফের আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়কে

Date:

Share post:

২০১৭ সালের পর ফের দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ডিবেটিং সোসাইটি লন্ডনের ‘অক্সফোর্ড ইউনিয়ন’ থেকে বক্তৃতা দেওয়ার ডাক পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহামারির কারনে এবার অক্সফোর্ড ইউনিয়নের অধিবেশন হবে ভার্চুয়ালি৷

জানা গিয়েছে, ভার্চুয়াল ওই বক্তৃতা-অধিবেশনে আমন্ত্রণ পত্র ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছে। এবং ওই অধিবেশনে অংশ নিতে তিনি ইচ্ছুক বলেই ঘনিষ্ঠমহলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷ ২০১৭ সালেও অক্সফোর্ড ইউনিয়ন থেকে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারও আগে ২০১০ সালে, যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...