Wednesday, March 18, 2026

টিকিট না পেলে ‘ঘাসফুল’ ছেড়ে ‘ত্রিশূল’ ধরবেন মোহন বসু

Date:

Share post:

দার্জিলিং এর সমস্যা যতই মিটে যাওয়ার কথা বলুন জলপাইগুড়ি সমস্যা কি মেটাতে পেরেছেন অরূপ বিশ্বাস? কারণ, পর্যবেক্ষক ফিরে যেতেই ফের উষ্মা প্রকাশ করলেন জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বসু। সাফ জানিয়ে দিলেন, পুরভোটে দল তাঁকে টিকিট না দিলে ত্রিশূল চিহ্নে লড়বেন।

নানা ইস্যুতে বেশ কিছুদিন ধরে মোহন বসুর সঙ্গে দলের মনোমালিন্য চলছে। সাংবাদিক বৈঠক করে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন জেলার যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ করেন, মেয়াদ শেষের দিন ডিবিসি রোডে বিজেপির পার্টি অফিসের প্ল্যান পাশ করে গিয়েছেন মোহন বসু। শাসকদলের অন্য কাউন্সিলরদের অন্ধকারে রেখেই এই অনুমোদন দেওয়া হয় বলে অভিযোগ।
বুধবার, জলপাইগুড়ি জেলা ও ব্লক স্তরের কমিটিগুলি তৈরি করা হয়। তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব ও মলয় ঘটকের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে নয়া কমিটি সদস্যদের নাম
ঘোষণা হয়। কিন্তু সেই কমিটিতে নাম নেই মোহন বসুর। বৃহস্পতিবার তাঁর বাড়িতে যান অরূপ বিশ্বাস। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের। বেরিয়ে এসে অরূপ বিশ্বাস জানান, ‘‘মোহনবাবু অসুস্থ। তাঁকে দেখতেই তাঁর বাড়িতে আসা।’’ অরূপ বিশ্বাসের দাবি, তাঁকে কোনও ক্ষোভের কথা জানাননি মোহন বসু।
আর মোহন বসু জানান, যা বলার তিনি অরূপ বিশ্বাসকে বলেছেন। বিষয়টি দেখার জন্য সময় চেয়ে নিয়েছেন দলের জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক। পাশাপাশি, মোহন বসু এও জানান, পুরভোটে দল টিকিট না দিলে ত্রিশূল চিহ্নে দাঁড়িয়ে ভোটে জিতে দেখাবেন। তৃণমূলের জেলা যুব সভাপতি তথা পুর প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় বলেন, ঘাসফুল বাদে অন্য চিহ্নে দাঁড়ালে তিনি দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকবেন।

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...