Friday, June 26, 2026

আইসিএসই ও আইএসসি পরীক্ষায় অভাবনীয় ফল অ্যাডামাসের

Date:

Share post:

আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় অভাবনীয় ফল করল অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা। দুটি পরীক্ষাতেই সফল হয়েছে সব পরীক্ষার্থীরা। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএসসি-র মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫৪। সবাই উত্তীর্ণ হয়েছে। একইভাবে আইসিএসই পরীক্ষায় ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। স্কুলের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ডে বোর্ডিং স্কুল এবং ডে স্কুল বিভাগের পড়ুয়ারা।

আইএসসি পরীক্ষায় স্কুলের মধ্যে প্রথম হয়েছে কলা বিভাগের ঋতব্রত চক্রবর্তী। শতকরা ৯৯.৫ শতাংশ নম্বর পেয়েছে ওই পরীক্ষার্থী। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে অনুষ্কা বিশ্বাস এবং শ্রুতি আগরওয়াল। বিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্রী শতকরা ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। তৃতীয় হয়েছে মোহিত সুরানা। বাণিজ্য বিভাগের ওই ছাত্রের প্রাপ্ত নম্বর শতকরা ৯৭ শতাংশ।

অন্যদিকে আইসিএসই – তে প্রথম হয়েছে ডে বোর্ডিং বিভাগের পৃথা রায়। ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে ওই পরীক্ষার্থী। ডে বোর্ডিং এবং ডে স্কুল থেকে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে উমাঙ্গ আগরওয়াল এবং পুষ্পার্ঘ্য মল্লিক। দুজনের প্রাপ্ত নম্বর শতকরা ৯৮.৬ শতাংশ। তৃতীয় হয়েছে ডে বোর্ডিং স্কুলের ছাত্র স্বস্তিক খান। তার প্রাপ্ত নম্বর শতকরা ৯৮.৪ শতাংশ।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আইএসসি পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষার্থী ৮০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ৭২ জন। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে ১১৬ জন। ৬০ থেকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছে মোট ৬৬ জন পরীক্ষার্থী।

অন্যদিকে, চলতি বছর আইসিএসই পরীক্ষায় ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ১০৩ জন। ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৯২ শতাংশ। ৬০ থেকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছে ৭২ পরীক্ষার্থী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...