Monday, April 6, 2026

বেজিংয়ের মদতপুষ্ট ৬ নাগা জঙ্গিকে খতম করে বার্তা দিল ভারত

Date:

Share post:

চিন মদত দিচ্ছিল নাগা জঙ্গিদের। শনিবার ভোরে সেই নাগা জঙ্গিদের ৬জনকে খতম করে বার্তা দেওয়া হলো চিনকে। বুঝিয়ে দেওয়া হলো, চিন যদি হামলা চালায়, তাদের অবস্থাও একইরকম হবে। ঘটনা অরুণাচল প্রদেশের লংডিং জেলা।

ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড আইএম। এই বিচ্ছিনতাবাদী গোষ্ঠীকে মদত দিচ্ছে চিন। এই গোষ্ঠী সন্ত্রাসমূলক কাজকর্ম চালায় অরুণাচল ও অসমের সীমান্ত জেলাগুলি জুড়ে। টিপস ছিল পুলিশের। অভিযান চালায় অসম রাইফেলস আর অরুণাচল পুলিশ শনিবার ভোর রাতে লংডিংয়ের এনগেনুতে। দু’পক্ষের গুলির লড়াই চলে প্রায় ঘন্টাখানেক। ৬ নাগা জঙ্গি খতম হয়, আহত হন এক জওয়ান, জানিয়েছেন অরুণাচলের ডিজিপি আরপি উপাধ্যায়। ঘটনাস্থল থেকে ৪টি একে-৪৭ রাইফেল ও চিনের তৈরি দুটি ড্রোন উদ্ধার হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...