Monday, June 15, 2026

একাধিক হাসপাতালে রেফার! রোগীর মৃত্যু ঘিরে অভিযোগ

Date:

Share post:

একের পর এক হাসপাতালে রেফার। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করোনা আক্রান্ত তরুণের। শুক্রবার, সারাদিন সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঘোরার পর বিকেল পুলিশের উদ্যোগে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ইছাপুরের দম্পতির একমাত্র সন্তানকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। শুক্রবার রাতেই মারা গেলেন ওই তরুণ।

অভিযোগ, ইছাপুরের বাসিন্দা ওই তরুণ বৃহস্পতিবার রাতভর শ্বাসকষ্টে ছটফট করেছেন। শুক্রবার ভোরে তাঁর বাবা-মা তাঁকে কামারহাটি ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানে ধরা পড়ে তার হাই ব্লাড সুগার রয়েছে। আইসিসিইউতে রাখতে হবে এই কারণে তাঁকে বেলঘরিয়া মিডল্যান্ড নার্সিংহোমে রেফার করে দেন কামারহাটি ইএসআই হাসপাতালের ডাক্তাররা।
সেখানে ভর্তি করাতে গেলে নার্সিংহোম বলে করোনা পরীক্ষা ছাড়া তারা ভর্তি নিতে নেবে না। অ্যাম্বুল্যান্সেই শুয়ে ছিলেন রোগী। পরিবারের অভিযোগ, ওখানে লালারসের নমুনা নিয়ে পরীক্ষা করে ৫ মিনিটের মধ্যে একটা হাতে লেখা কাগজে রিপোর্ট দেখান করোনা পজেটিভ। “বলা হয়, এটা কোভিড হাসপাতাল নয়। আপনারা অন্য জায়গায় নিয়ে যান”।
ছেলেকে নিয়ে কামারহাটি ইএসআই হাসপাতালে ফিরে যান বাবা-মা। তখন তিনি খুবই কষ্ট পাচ্ছেন।  তবুও চিকিৎসকরা দেখেননি বলে অভিযোগ। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সাগর দত্তে নিয়ে গেলে বলা হয় বেড নেই।
পাড়ার লোকের পরামর্শে স্বাস্থ্যভবনের হেল্পলাইনে ফোন করেন ওই তরুণের বাবা। সেখান থেকে জানানো হয় কেউ কোভিড আক্রান্ত হয়েছেন বলে বেলঘড়িয়া হাসপাতাল থেকে জানানো হয়নি। শেষপর্যন্ত কলকাতা পুলিশের হেল্পলাইনে ফোন করেন দিশাহারা বাবা-মা। সেখান থেকে বেলঘড়িয়া থানার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। বেলঘড়িয়া থানা থেকে কলকাতা মেডিক্যাল কলেজ নিয়ে যেতে বলা হয়।
দুপুর দু’টো নাগাদ ছেলেকে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে যান ওই দম্পতি। কিন্তু অভিযোগ, সেখানেও ফিরিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু বাবা-মার অনুরোধ হুমকিতে শেষ পর্যন্ত মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়া হয় তরুণকে।
শুক্রবার রাতেই মৃত্যু হয় ওই রোগীর। বাবা-মায়ের অভিযোগ, হাসপাতালে রেফারের গেরোয় পড়েই মৃত্যু হল তাঁদের তরতাজা ছেলের।
বারবার রোগী ফেরানো যাবে না বলে হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়রানি এড়াতে চালু হয়েছে ওয়েবসাইট। সেই ওয়েব সাইটে কোন হাসপাতালে কত বেড খালি আছে তাও জানানোর কথা বলা হয়েছে। কিন্তু তাও ইছাপুরের ঘটনায় প্রশ্নের মুখে পরিষেবা।

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...