Monday, March 23, 2026

মসজিদে রূপান্তরিত হলো ঐতিহ্যশালী জাদুঘর, সরকারের ভূমিকা ঘিরে বিতর্ক

Date:

Share post:

বয়স দেড় হাজার বছর। ঐতিহ্যশালী জাদুঘরকে মসজিদে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক সরকার। জানা গিয়েছে বাইজান্টাইনের আমলে হাজিয়া সোফিয়া জাদুঘর তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ এই জাদুঘরকে মসজিদে রূপান্তরিত করার আবেদন করে আসছিলেন। শেষ পর্যন্ত আদালত আবেদনকারীদের পক্ষে রায় দিয়েছে।

মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আদালতের রায়ের পরোয়া না করেই তিনি সেটিকে মসজিদে রূপান্তরিত করার ঘোষণা করেন। মাস দুয়েক আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রিস ও রাশিয়াতে তীব্র প্রতিবাদ শুরু হয়। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। ১৫ জুলাই থেকে ওই জাদুঘরে মুসলমান সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করতে পারবেন।

প্রসঙ্গত, ষষ্ঠ শতাব্দিতে বাইজান্টাইন সাম্রাজ্যের সম্রাট প্রথম জাস্টিনিয়ান এই জাদুঘর নির্মাণ করিয়েছিলেন। ওই সময় হাজিয়া সোফিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা। এরপর ১৪৫৩ সালে ইস্তাম্বুল অটোম্যান সাম্রাজ্যের দখলে যায়। তখন ওই গির্জাকে মসজিদে পরিণত করা হয়। ১৯৩৪ সালে অটোম্যান সাম্রাজ্যের পতন হয়। মুস্তফা কামাল আতাতুর্ক সই করা এক ডিক্রিতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়েছিল।

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...