Monday, April 6, 2026

কোচবিহারে বন্যা পরিস্থিতি: উদ্ধারে প্রশাসন, পাশে তৃণমূল

Date:

Share post:

শনিবার রাত বাড়তেই হু হু গতিতে জল বাড়ছে কোচবিহারের সমস্ত নদীতে। তোর্সা, মানসাই, রায়ডাক, গদাধর, কালিয়ানি, বুড়া রায়ডাক, ধরলা, সুতুঙ্গা, ঘরঘড়িয়া- নদীতে রাত বাড়তেই জল বাড়তে শুরু করেছে।কোচবিহারের 1 নম্বর ব্লক ও পুরসভা অঞ্চলের 16, 17, 15, 19 নম্বর ওয়ার্ডের একাধিক বাড়ি জলের নীচে।

ঘুঘুমারি এলাকা জলের নীচে থাকার কারণে বাসিন্দাদের উদ্ধার করে স্থানীয় একটি প্রাথমিক স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে।
কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সব রকম প্রস্তুতি তাদের রয়েছে। জেলাশাসক পবন কাদিয়ান জানান, জল বাড়তেই জেলার প্রতিটি ব্লকে খবর পাঠানো হয়েছে। আধিকারিকরা সজাগ রয়েছেন।
একই সঙ্গে দুর্গতদের পাশে দাঁড়ান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শনিবার রাতে নিজে দাঁড়িয়ে থেকে ঘুঘুমারি এলাকার প্রায় তিরিশটি পরিবারকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেন তিনি। ইতিমধ্যেই তাঁদের খাবার, পানীয়জল-সহ প্রাথমিক ওষধের ব্যবস্থা করা হয়েছে বলে জানান পার্থপ্রতিম রায়। রাতে পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...