Saturday, June 20, 2026

গোপনাঙ্গ-সহ শরীরের একাধিক জায়গায় ক্ষত, সোনারপুরে নৃশংসভাবে খুন বাবা-মেয়ে

Date:

Share post:

ফের নৃশংস খুনের ঘটনা। এবার জোড়া খুন। বন্ধ ঘর থেকে উদ্ধার মেয়ে ও পালিত বাবার মৃতদেহ। পুলিশ জোড়া মৃতদেহ উদ্ধার করতে গিয়ে দেখে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মেয়ে সৌমিতা পন্ডিত (৩৮) ও তাঁর পালিত বাবা বাসুদেব গাঙ্গুলি (৭৬)। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত সুভাষগ্রামের সুকান্ত সরণি এলাকায়।

মেয়ে সুনীতার গলায় মদের ভাঙা বোতল ঢোকানো ছিল। আর বাবা বাসুদেবের গোপনাঙ্গ কাটা ও শরীরের একাধিক জায়গায় ক্ষত ছিল। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক সৌমিতার স্বামী।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিই তাঁর শ্বশুরমশাই ও স্ত্রীকে খুন করেছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। প্রতিবেশিরা তাই আর গুরুত্ব দিতো না। শুক্রবারে রাতেও চিৎকার চেঁচামেচি হয় ওই বাড়িতে। শনিবার সকাল থেকে বাড়ির দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কাউকে দেখতে না পেয়ে স্থানীয়রাই খবর দেন থানায়। পরে পুলিশ এসে বন্ধ ঘর থেকে বাবা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...