Monday, April 6, 2026

স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তেই অটল উপাচার্য পরিষদ

Date:

Share post:

অতিমারির মধ্যেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুক্রবার রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন জানালো, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে ইউজিসিকে এ বিষয়ে চিঠি দেবে। রাজ্য সরকারের সুপারিশ মেনে পরীক্ষা ছাড়াই চলতি মাসে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ফল প্রকাশিত হবে।

উপাচার্য পরিষদের সম্পাদক তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বলেন, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ছাত্রছাত্রীদের মূল্যায়নের প্রক্রিয়া প্রায় শেষের পথে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নতুন করে পরীক্ষা নেওয়ার অবস্থায় নেই, সেকথাও ইউজিসিকে জানানো হবে। ওয়েবকুটা, অ্যাবুটা এবং অধ্যাপক সংহতি মঞ্চের মতো সংগঠনও ইউজিসি’র সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।

ইউজিসি একদিকে বলছে অতিমারির কারণে পরবর্তী শিক্ষাবর্ষ পিছবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী শিক্ষাবর্ষ কবে থেকে শুরু হবে তা তারা জানাবে। এরপরও সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ পেয়ে এ রাজ্যের উপাচার্যরা বিস্মিত।

উপাচার্য পরিষদ জানিয়ে দিয়েছে, এদিন উপাচার্য পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তাঁরা মানবেন না। আগের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে আশি শতাংশ ও ইন্টার্নাল অ্যাসেসমেন্টের উপর কুড়ি শতাংশ নম্বর দেওয়ার সুপারিশ করেছে এ রাজ্যের সরকার। তা মান্যতা দেওয়া হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...