Tuesday, March 24, 2026

কাপড়ের বাহার নয়, এবার মাস্কে হীরের চমক!

Date:

Share post:

মহামারি আবহে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কাপড়ের তৈরি বিভিন্ন ধরনের মিলছে বাজারে। কাপড়ের মাস্কের পাশাপাশি বাজারে এসেছে সোনা এবং রুপোর মাস্ক। এবার সুরাটের এক গয়নার দোকান হীরে খচিত মাস্ক বাজারে নিয়ে এল। যার দাম আনুমানিক দেড় লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মধ্যে।

গয়নার দোকানের মালিক দীপক চোকসি জানিয়েছেন, এক ব্যক্তি হবু বর কনের জন্য মাস্কের খোঁজ করছিলেন। সেখান থেকে হীরে খচিত মাস্কের ধারণা পান তিনি। দোকানের স্যাকরাদের দিয়ে হীরে বসানো মাস্ক প্রস্তুত করতে শুরু করেন। এরপর হীরে খচিত মাস্কের বিপুল সম্ভার তৈরি করেন। দীপক চোকসি জানান, সোনার ওপর বিশুদ্ধ হীরে এবং আমেরিকান ডায়মন্ড সাজিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করা হয়েছে।

আমেরিকান ডায়মন্ড এবং সোনা দিয়ে তৈরি মাস্কগুলির দাম দেড় লক্ষ টাকা। হীরে এবং সোনা দিয়ে যে মাস্কগুলি তৈরি করা হয়েছে তার দাম ৪ লক্ষ টাকা। গয়নার দোকানের মালিক জানিয়েছেন, পরবর্তীকালে মাস্ক থেকে হীরে এবং সোনা খুলে নেওয়া যাবে। তা দিয়ে অন্য গয়না বানানো যেতে পারে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...