Monday, March 23, 2026

“অর্জুনের সঙ্গে গুন্ডার মতো আচরণ করছে পুলিশ, সব হিসেব নেবো”, হুঁশিয়ারি দিলীপের

Date:

Share post:

“অর্জুন সিংয়ের দোষ তিনি বিজেপিতে এসেছেন। মনে রাখবেন, তিনি মানুষের ভোটে নির্বাচিত জন প্রতিনিধি। তাঁর সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে। পুলিশ গুন্ডার মতো আচরণ করেছে। মানুষ সব দেখছে। সময় হলেই সব হিসেব নেবো”! ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি আটকানো নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে চিড়িয়া মোড়ে সাংসদ অর্জুন সিং-এর গাড়ি আটকায় পুলিশ। প্রকাশ্য রাস্তায় তাঁর কনভয় আটকে তল্লাশি চালানো হয়। জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুরের নির্দেশে এই তল্লাশি চলে। হালিশহরে তৃণমূল পার্টি অফিস জ্বালানো, ভাঙচুর ও গণ্ডগোল পাকানোর অভিযোগে সেই কনভয় থেকে বিট্টু জয়সওয়াল নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুরু হয় রাজনৈতিক চাপান-উতর।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গেই কড়া ভাষায় জবাব দেন দিলীপ ঘোষ।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...