Friday, June 26, 2026

রাজারহাট-গোপালপুরে এবার তৃণমূল প্রার্থী দেবরাজ চক্রবর্তী? জোর গুঞ্জন

Date:

Share post:

২০১৫ সালের বিধাননগর পুরসভার ভোটে তৃণমূলের বিরুদ্ধে ‘অসম’ লড়াই করে কংগ্রেসের কাউন্সিলর হয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। তার আগে তিনি ছিলেন তৃণমূলেই৷ ছিলেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসুর প্রাক্তন আপ্ত-সহায়ক৷ বিধাননগর পুরভোটে প্রার্থী হওয়ার জন্য ‘জেঠু’ পূর্ণেন্দু বসুর কাছে জীবনপঞ্জি জমা দিয়েছিলেন দেবরাজ। কিন্তু প্রার্থী করা হয়নি তাঁকে। সেই ‘ক্ষোভে’ই দল ছেড়েছিলেন দেবরাজ। এবং বিধাননগর পুরসভার ৭ নম্বর ওর্য়াড থেকে কংগ্রেসের প্রতীকে জিতে দেখিয়েছিলেন তিনি এলাকায় কতখানি জনপ্রিয়৷ শাসকদলের বিরুদ্ধে ‘অসম’ লড়াই করতে গিয়ে ভোটের দিন কৈখালিতে কংগ্রেস- তৃণমূল সংঘর্ষের ঘটনার জেরে দেবরাজকে গ্রেফতার হতে হয়েছিল পুলিশের হাতে। জেলও খাটতে হয়েছিল। ২০১৬ সালে সেই দেবরাজ চক্রবর্তী তৃণমূলে যোগ দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। তারপর দেবরাজকে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ করা হয়৷ এখনও সেই পদেই আছেন৷ ২০১৮ সালে দেবরাজ বিয়ে করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে৷

একুশের বিধানসভা নির্বাচনের আগে জোর গুঞ্জন, রাজারহাট- গোপালপুর বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী হতে চলেছেন দেবরাজ চক্রবর্তী’ই ৷ এই কেন্দ্রের বর্তমান বিধায়ক, রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু৷ পূর্ণেন্দুবাবু অন্য কোনও কেন্দ্রে প্রার্থী হচ্ছেন , না’কি এবার আর ভোটেই লড়বেন না, তা এখনও জানা যায়নি৷ যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতিদের অন্যতম এই দেবরাজ৷

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...