Saturday, April 4, 2026

শহরের আর কোনও উড়ালপুল দিয়ে যাবে না ট্রাম

Date:

Share post:

আয়ু বাড়াতে শহরের সব উড়ালপুল থেকে ট্রাম লাইন তুলে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন করে তৈরি হওয়া বা সংস্কার হওয়া উড়ালপুলগুলিতে আর চলাচল করবে না ট্রাম। ফলে সব ট্রাম লাইন তুলে দেওয়া হবে। শহরের দুই প্রান্তে নতুন করে তৈরি হওয়া টালা ও মাঝেরহাট ব্রিজে আগে ট্রাম লাইন ছিল। তবে নতুন করে আর লাইন বসানো হবে না।

এদিকে, কালীঘাট ব্রিজ , শিয়ালদা উড়ালপুল , অরবিন্দ সেতুতে ট্রাম লাইন আছে, যা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেলগাছিয়া ব্রিজ থেকে ইতিমধ্যে ট্রাম লাইন তোলার কাজ শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, শহরের উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞদের রিপোর্টে বলা হয়েছিল,, ট্রাম লাইন থাকার জন্য ব্রিজের ওপর চাপ বাড়ছে। ব্রিজের ভারবহন ক্ষমতা কমে যাচ্ছে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার অন্যতম কারণ ছিল এই ট্রাম লাইন। তাই রাজ্য পূর্ত দফতর এবং কেএমডিএ সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শহরের কোনও উড়ালপুলে আর ট্রাম লাইন রাখা হবে না। ফলে শহরের বুকে ট্রামের রুটের ব্যাপক পরিবর্তন হতে চলেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...