Sunday, June 28, 2026

৩০ জন কংগ্রেস বিধায়ক ও কয়েকজন নির্দলের সমর্থন শচিনের দিকে

Date:

Share post:

অচলাবস্থা কাটাতে সোমবার রাজস্থানের কংগ্রেস বিধায়কদের নিয়ে জয়পুরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সেই বৈঠকে থাকছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি ও উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট ও তাঁর অনুগামীরা। গেহলটের সঙ্গে আর কোনও সমঝোতায় যেতে রাজি নন রাজস্থানের জনপ্রিয় নেতা পাইলট। সূত্রের খবর, পাইলটের সমর্থনে কংগ্রেসের ৩০ জন বিধায়ক রয়েছেন। পাশাপাশি সরকার বদলের ইঙ্গিত পেয়ে বেশ কয়েকজন নির্দল বিধায়ক পাইলটের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই মুহূর্তে বিজেপি ও তাদের সহযোগীদের আসনসংখ্যা ৭৫। অন্যদিকে নির্দলদের সমর্থন নিয়ে কংগ্রেসের পক্ষে বিধায়ক ১০৭। কংগ্রেসের ৩০ জন ও প্রায় ১৩ জন নির্দল পাইলট শিবিরে ভিড়তে পারেন বলে খবর। সেক্ষেত্রে তিন মাস আগের মধ্যপ্রদেশের পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে মরুরাজ্যে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, গেহলট ও পাইলটের দীর্ঘদিনের সমস্যার কথা জেনেও নিষ্ক্রিয় গান্ধী পরিবারের সদস্যরা। কাজের ক্ষেত্রে সমস্যা নিয়ে গেহলটের বিরুদ্ধে পাইলট অভিযোগ জানাতে গেলে তাঁকে সময়ই দেননি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। আর এখন বেকায়দায় পড়ে রণদীপ সুরজেওয়ালা ও অজয় মাকেনের মত রাহুল গান্ধীর ঘনিষ্ঠ দুই নেতাকে জয়পুরে পাঠানো হয়েছে। যদিও তাঁদের দৌত্যকে পাত্তাই দিচ্ছেন না প্রবল ক্ষুব্ধ পাইলট। জানা যাচ্ছে, অনুগামীদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে পরামর্শ করতে দিল্লিতে ব্যস্ত পাইলট।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...