Sunday, June 28, 2026

24 ঘণ্টা পরেও মেলেনি দেহ, কারণ জানতে বৌবাজার থানায় শুভ্রজিতের পরিবার

Date:

Share post:

রেফার চক্রে পড়ে মৃত তরুণ শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর 24 ঘণ্টা পরেও পরিবার এখনও দেহ পায়নি। অথচ তার করোনায় মৃত্যু হয়েছে কি না তাও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ছেলের দেহের ময়নাতদন্তের দাবি নিয়ে বেলঘরিয়ার পরে বৌবাজার থানার দ্বারস্থ হয়েছেন শুভ্রজিতের মা ও বাবা। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। মেডিক্যাল কলেজ কোভিডের কোনও রিপোর্ট করেনি। তাহলে মৃত্যু হল কিসে? শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় জানান, “সকালে আমরা বেলঘড়িয়া থানায় অভিযোগ জানিয়েছি। সিসিটিভি ফুটেজ ও মৃতদেহের ময়নাতদন্তের দাবিও জানিয়েছি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজের ডেপুটি সুপারকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন তাদের কিছু জানানো হয়নি। তাঁরা রবিবার রাতে দেহ কলকাতা পুরসভাকে সৎকারের জন্য দেবে। তখনই তাঁদের দেখতে দেওয়া হবে”।

এরপর সন্ধেবেলায় শুভ্রজিতের বাবা-মা জানতে পারেন বউবাজার থানায় গিয়ে নতুন ভাবে ময়নাতদন্তের অভিযোগ জানাতে হবে। পরিবারের তরফে জানানো হয়েছে, থানার আধিকারিক বলেছেন বেলঘড়িয়া থানা রিকিউজেশন না পাঠালে তাঁদের কিছু করার নেই। এমতাবস্থায় সন্তানহারা বাবা-মা বউবাজার থানায় ময়নাতদন্তের জন্যে কাতর আর্জি জানিয়েছেন।
এদিকে ঠিক কী কারণে শুভ্রজিৎ এর মৃত্যু হল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে পরিবার। হাসপাতাল কীভাবে কোনোরকম পরীক্ষা না করে কোভিডের মৃতদেহের মতো দেহ সৎকার করবে সেটাও ভেবে পাচ্ছেন না সত্য সন্তানহারা এই দম্পতি। এখনও প্রশাসনের উপর আস্থা রেখে তাঁরা বিচার চাইছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...