Friday, March 20, 2026

বাথরুমে নিথর দেহ: ভূতের ভয়ে মৃত্যু শিশুকন্যার! রহস্য আলিপুরে  

Date:

Share post:

বাথরুমের মেঝেতে মধ্যে পড়ে দশ বছরের একটি মেয়ে। নিথর দেহ। চোখ বেরিয়ে এসেছে। ওই শিশুটির নাকি মৃত্যু হয়েছে ভূতের ভয়ে! পরিবারের সদস্যরা বলছেন এমনটাই । রহস্যজনক এই ঘটনা নিউ আলিপুরের একটি অভিজাত পরিবারের। পরিবার যা বলছে তা নিয়ে সন্দেহ ছিলই, কিন্তু  ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই গোটা ঘটনা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে দশ বছরের ওই শিশুটির গলায় আঙুলের ছাপ রয়েছে। তবে কি গলা টিপে খুন করা হয়েছে তাকে? এক্ষেত্রেও দ্বন্দ্ব রয়েছে। কারণ চিকিৎসকরা বলছেন, গলা টিপে খুন করতে গেলে আঙুলের ছাপ যতটা গভীর হয়, এক্ষেত্রে সেটা নেই। অত্যন্ত হালকাভাবে রয়েছে সেই দাগটা।

পরিবারের সদস্যরা বলছেন, বেশ কিছুদিন ধরেই কোনওভাবে ভূতের আতঙ্ক দানা বেঁধে ছিল তার মনে। স্বপ্ন তো দেখতই, জেগে থাকলেও মাঝেমধ্যে ভয় পেতে যেত সে। বাথরুমে একা যেতেও ভয় পেত। সেই বাথরুম থেকেই রহস্যজনকভাবে তার দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের নিউ আলিপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই শিশুটির বাড়িতে এক যুবকও আসত, তাকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌন নিগ্রহের কোনও ঘটনা রয়েছে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্পত্তি প্রশ্নও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বাচ্চাটিকে ভূতের মাস্ক পরে কেউ ভয় দেখাত কিনা উঠেছে সেই প্রশ্নও। তাকে সেভাবেই খুন করা হয়েছে বিষয়টি ভাবছে পুলিশ। একটা ছোট্ট বাচ্চার সঙ্গে এরকমটা করার পিছনে কী কারণ থাকতে পারে? পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...