Site Logo

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

EBBS DESK·
বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে“। বাংলায় ভোটের পরেই হবে ডিলিমিটেশন। শুক্রবার বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “বিজেপি, নির্বাচন কমিশনের অনেক চক্রান্ত আমরা আগেও দেখেছি। এবার সব সীমা ছাড়িয়ে গিয়েছে৷”

Sponsored

Sranchi In Article

বাংলা দখল করতে চায় গেরুয়া শিবির। সেই কারণে এসআইআরের নাম করে বৈধ ভোটার বাদের চক্রান্ত করছে। বাংলার শাসকদলের এই অভিযোগ বহুদিনের। এবার আরও গুরুতর অভিযোগ করলেন তৃণমূল সভানেত্রী। তাঁর দাবি, “ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়। উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে৷ আমাদের কাছে খবর আছে, এই ভোটের পরে আবার সীমানা পুনর্বিন্যাস করবে। কারণ মোদি সরকার পরের ভোটে জিতবে না৷ দেশের মানুষ ওনাকে পছন্দ করছে না। ডিলিমিটেশন, এনআরসি-র নামে আরও নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে।”

তৃণমূল সুপ্রিমোর বিস্ফোরক অভিযোগ, ”বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) এবারের চক্রান্ত সব বারের চক্রান্তকে ছাপিয়ে গেছে। যেন তেন ভাবে বাংলাকে দখল করতে চায়।” তৃণমূল সভানেত্রীর অভিযোগ বাংলায় অশান্তি তৈরি করতে চায়। বলেন, “বর্ডার দিয়ে টাকা ঢোকাচ্ছে, অশান্তি করার চক্রান্ত করছে, মাফিয়া ঢোকাচ্ছে। জোর পূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে। অ্যাকশন তাই বলছে। জনগণ ওদের বিরুদ্ধে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার প্রত্যাঘাত করতে জানে।”

 মোদি সরকারকে তীব্র নিশানা করে মমতা (Mamata Banerjee) বলেন, সম্পূর্ণ আইনটাকে বেলাইন করে দিয়েছে। বাংলার নির্বাচন আছে সেতো আমরা লড়ব। লড়ছিও। মানুষকে বলব জোট বদ্ধ হন। বাংলা যদি বাঁচাতে হয়, বাংলাকে রক্ষা করতে হয় বিজেপিকে এমন শিক্ষা দিন। যদি সেন্ট্রাল এজেন্সির ভয় দেখায় ভয় পাবেন না।”

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →