Thursday, June 11, 2026

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

Date:

Share post:

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প ঘোষণা করা হবে সেই বার্তা দিয়ে দিলেন কেকেআর কোচ অভিষেক নায়ার। পাশাপাশি পাথিরানার আসতে এখনও যে কয়েক সপ্তাহ দেরি সেটাও পরিস্কার করে দিলেন নায়ার।।

মুম্বই যাওয়ার আগেই যে হর্ষিতের বিকল্প ঘোষণা করা হবে তা জানিয়ে রাখলেন কোচ অভিষেক নায়ার।।তাঁর কথায় , “রানা আমাদের দলে গুরুত্বপূর্ণ প্লেয়ার শেষ কয়েক বছর ধরে। ওকে আমরা মিস করব। আমরা শেষ কয়েক দিন ধরে ওর বিকল্প খোঁজ করছি আশা করছি ওর কাকাছি কোনও বিকল্প পাওয়া যাবে। আমরা ২৩ মার্চ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলব। সেটাই কম্বিনেশন দেখা হবে। আশা করি মুম্বাই যাওয়ার আগেই আমরা রানাকে নিয়ে আপডেট দিতে পারব। কারন বিসিসিআই ও আমাদের জানাব। ”

রাসেলের বিকল্প নিয়ে নায়ার বলেন, “রাসেল এই দলের পতাকা বাহক। ওর বিকল্প পাওয়া কঠিন।প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে। আমি মনে করি রমন, রিঙ্কু দের কাছে বড় সুযোগ, ভারতীয় প্লেয়ারদের কাছে ,আমি আশা করি সেই অভাব পূরণ করতে পারবে ।”

এবারও নাইটদের নেতা অজিঙ্ক রাহানে। দল নিয়ে রাহানে বলেন, “আমার মনে হয় ব্যাটিং গ্রুপ দারুন, প্রত্যেক ব্যাটার ভালো ছন্দে আছে। আমরা সবে দুই দিন শুরু করেছি ক্যাম্প। এটা কঠিন ব্যাটারদের বেছে। নেওয়া। প্রত্যক বছরই নতুন চ্যালেঞ্জ। আমরা প্রত্যেক সিজন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে সেটা কাজে লাগানোর চেষ্টা করব।।
এটা একটা বড় টুর্নামেন্ট। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব। আমাদের ইন্ডিয়া স্কোয়াড ভাল আছে তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে।”

ব্রাভো দলের বোলিং নিয়ে বলেন,”কিছু বোলারকে নিয়ে সমস্যা হয়েছে। আমরা কয়েক জনকে পাবো না। কিন্তু আমাদের বাস্তবটা মানতে হবে। কিনতু আমাদের কাছে উমরান, ত্যাগীর মতো বোলার আছে। তারা খুব ভালো।

একই সঙ্গে ব্রাভো বলেন, “বরুণ বিশ্বকাপে ছন্দে ছিল না বলে আমরা চিন্তিত নয়। এটা মনে রাখতে হবে বিশ্বকাপে ব্যাটাররাও শক্তি শালী ছিলেন। তাই ওর ফর্ম নিয়ে ভাবছি না”

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...